Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি
  • RSS - আর্টিকেল
  • RSS - বাইক

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

ফিচারডসাধারন জ্ঞান

ভেজাল বা মানহীন লুব্রিকেন্ট চিনবেন কিভাবে?

আগস্ট 06, 2022
ভেজাল বা মানহীন লুব্রিকেন্ট চিনবেন কিভাবে?

অরিজিনাল বা ভালো লুব্রিকেন্ট চিনতে হলে আগে আপনাকে ভেজাল লুব্রিকেন্ট সম্বন্ধে জানতে হবে। তবেই আপনি তুলনা করতে পারবেন কোন লুব্রিকেন্ট কেমন?

অরিজিনাল বা ভালো লুব্রিকেন্ট চিনতে হলে আগে আপনাকে ভেজাল লুব্রিকেন্ট সম্বন্ধে জানতে হবে। তবেই আপনি তুলনা করতে পারবেন কোন লুব্রিকেন্ট কেমন? ভেজাল বা মানহীন লুব্রিকেন্ট এর বৈশিষ্ট্য বা লক্ষণগুলো হলোঃ

★ লুব্রিকেন্টের ড্রাম অথবা বোতল/ক্যান খোলার পরে উদ্ভট গন্ধ পাবেন যা খুবই ঝাঁঝালো। মনে রাখবেন যত তীব্র উদ্ভট গন্ধ ততই বেশী মাত্রায় ভেজাল মিক্স হয়ে থাকে।

★ অরিজিনাল লুব্রিকেন্ট এর রং সোনালী ও স্বচ্ছ হয়ে থাকে। অরিজিনাল লুব্রিকেন্ট সাদা কাঁচের গ্লাসে/পাত্রে রাখলে এপাশ থেকে ওপাশ দেখা যাবে। যেসব লুব্রিকেন্ট লালচে, কালচে, নীলচে, হালকা সবুজ রংয়ের হয়ে থাকে সেগুলো বেশিরভাগ রিসাইকেল লুব্রিকেন্ট এবং ভেজাল মিক্সিং হয়ে থাকে।

★ ভিস্কোসিটি বা ঘনত্বের উপর পর্যবেক্ষন করলেও আপনি বুঝতে পারবেন যে লুব্রিকেন্টের ভিতরে কি পরিমাণ ভেজাল মিক্সিং আছে? বোতল বা ক্যানের গায়ে লেখা ভিস্কোসিটি বা ঘনত্বের গ্রেডের সাথে ভেজাল লুব্রিকেন্টের ভিস্কোসিটির সাথে মিল থাকে না। এক্ষেত্রে ভেজাল লুব্রিকেন্ট পানির মত পাতলা হয়ে থাকে যা আঙুল চুবিয়ে উঠালে আপনি বুঝতে পারবেন।

আরো পড়ুন

  • কর্নারিং নিখুঁত ভাবে করতে চান, তবে জানতে ও মানতে হবে
  • আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন ?
  • টায়ারের পোস্টমর্টেম

★ কিছু অসাধু লুব্রিকেন্ট ব্যবসায়ী লুব্রিকেন্ট এর পরিমাণ ও অবৈধ আয় বাড়াতে ১ ড্রাম লুব্রিকেন্ট এর মধ্যে ২ ড্রাম ডিজেল/গান্ধার অয়েল মিশিয়ে ব্লেন্ডিং করে দেয়। ডিজেল/গান্ধার অয়েল মিক্সিং লুব্রিকেন্ট থেকে ডিজেল/ গান্ধার অয়েলের বিশ্রী গন্ধ তৈরি হয়। কেউ কেউ এই বিশ্রী গন্ধ দূর করার জন্য উচ্চ মাত্রার পারফিউম ঢেলে ডিজেলের গন্ধটাকে লুকানোর চেষ্টা করে।

★ লুব্রিকেন্টের ড্রাম/বোতল/ক্যানের তলায় গাদ জমে, চাকা চাকা, দলা দলা দেখলে ধরে নেবেন সেই লুব্রিকেন্টের ভিতরে ভেজাল রয়েছে।

★লুব্রিকেন্টের বোতল/ ক্যান/ বালতির ভিতরে ময়লা পেলে ধরে নেবেন এই লুব্রিকেন্ট মানসম্মত উপায়ে আপনার জন্য প্রস্তুত করা হয়নি। দ্যাট মীনস্- মায়ে বানায়, পুতে প্যাকেট করে আর বাপে বেঁচে।

★ভেজাল লুব্রিকেন্ট আপনার ইঞ্জিনে দিলে আপনার ইঞ্জিন দ্রুত গরম হয়ে যেতে পারে। মনে রাখবেন লুব্রিকেন্ট আপনার ইঞ্জিনে কুলিং এজেন্টেরও কাজ করে। অরিজিনাল লুব্রিকেন্ট এ আপনার ইঞ্জিন দ্রুত গরম হবে না, কিন্তু ভেজাল লুব্রিকেন্ট এ আপনার ইঞ্জিন খুব দ্রুতই অত্যাধিক গরম হয়ে যাবে।

আরো পড়ুন

  • কিভাবে বাইকের টায়ারের স্থায়িত্ব বাড়াবেন?
  • কিভাবে বুঝবেন বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়েছে
  • জার্মানি দেশের অয়েল সমাচার ও আমাদের দেশের বাইকারদের কনফিউশ

★আপনার ইঞ্জিনে লুব্রিকেন্ট দেওয়ার পর যদি অত্যাধিক কালো ধোঁয়া ছাড়ে, উদ্ভট বিশ্রী আওয়াজ তৈরি হয় তাহলে ধরে নিতে পারেন ওই লুব্রিকেন্টে ভেজাল রয়েছে।

★ ভেজাল লুব্রিকেন্ট ইঞ্জিনে দেওয়ার কিছুদিন পর ড্রেন দিলে সেটা কাঁদা কাঁদা অত্যাধিক কালো কুচকুচে হয়ে যাবে এবং যে পরিমাণ লুব্রিকেন্ট থাকার কথা সেই পরিমান লুব্রিকেন্ট থাকবে না। ভেজাল লুব্রিকেন্ট বেশিরভাগই উড়ে যায়, ক্ষয় হয়ে যায়, পুড়ে যায়।

আসুন আপনার শখের বা রক্ত পানি করা অর্থ দিয়ে কেনা ইঞ্জিনটার প্রতি যত্নবান হই। ইঞ্জিনের ভিতরে রয়েছে নির্জীব এক প্রাণ। সে কেবল আমাদের শক্তি দিয়েই যায়, তাই তাকেও ভালো কিছু দিন। লুব্রিকেন্ট হচ্ছে ইঞ্জিনের রক্ত। দয়া করে ইঞ্জিনে দূষিত রক্ত দিবেন না।

বিঃদ্রঃ কিছু অসাধু লোভী লুব্রিকেন্ট ব্যবসায়ীরা বোতল, ক্যান, বালতি এবং ড্রামে লুব্রিকেন্ট ওজনে/পরিমাপে কম দিয়ে থাকে এটাও অসাধু ব্যাবসায়ীদের একটা প্রতারণার কারসাজি। তাই সন্দেহ হলেই নিজে থেকে আলাদা মেপে নিন। আসুন আমরা সবাই প্রতারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। প্রতারণার হাত থেকে নিজে বাঁচুন, অপরকেও প্রতারণার হাত থেকে বাঁচতে দিন।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

বাইকের CC, HP ও Torque-এর পার্থক্য কী? বিস্তারিত ব্যাখ্যা

নভেম্বর 08, 2026

Hunter 350 vs Classic 350: 2026 Updates & Price in Bangladesh

নভেম্বর 02, 2026

CFMoto 250NK vs Hero Xtreme 250R: দাম, পারফরম্যান্স ও ফিচার তুলনা

নভেম্বর 01, 2026

বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট: গত ৫ বছরে ১০টি বড় পরিবর্তন

অক্টোবর 31, 2026

সাম্প্রতিক লেখা

বাইকের CC, HP ও Torque-এর পার্থক্য কী? বিস্তারিত ব্যাখ্যা

নভেম্বর 08, 2026

Hunter 350 vs Classic 350: 2026 Updates & Price in Bangladesh

নভেম্বর 02, 2026

CFMoto 250NK vs Hero Xtreme 250R: দাম, পারফরম্যান্স ও ফিচার তুলনা

নভেম্বর 01, 2026