Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি
  • RSS - আর্টিকেল
  • RSS - বাইক

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

টিপস

স্পার্ক প্লাগ ক্লিনিং

সেপ্টেম্বর 04, 2019
স্পার্ক প্লাগ ক্লিনিং

আপনি যদি নিয়মিত বাইকের যত্ন নেন তবে বাইক কখনোই হঠাত করে বন্ধ হয়ে যাওয়া বা যথা সময় স্টার্ট না নেওয়া ইত্তাদি বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে না।

বাইকের যত্ন বলতে শুধুমাত্র ধোয়া মোছা আর নিয়মিত ইঞ্জিন ওয়েল পরিবর্তন করা না বরং এর খুঁটিনাটি বিভিন্ন পার্টেসের যত্ন নেওয়াও বুঝায়। ব্যাটারি, চেইন, ব্রেকিং সিস্টেম, টায়ার প্রেসার ইত্তাদি ও নিয়মিত এয়ার ক্লিনার পরিস্কার করা হয় কিনা, সঠিক ও উপযুক্ত ভাবে স্পার্ক প্লাগ মেন্টেনেন্স করা হয়েছে কিনা এবং সর্বপরি আপনার জ্বালানী ভেজাল মুক্ত কিনা।

এই রকমি একটি গুরুত্ত পূর্ণ পারটস এর নাম স্পার্ক প্লাগ। বাইকের জন্য স্পার্ক প্লাগ খুব গুরুত্ত পুরন। স্পার্ক প্লাগ এ কোন রকম সমস্যা হলে বাইক স্টার্ট নিবে না। আর নিয়মিত এর যত্ন নিলে এর হঠাত সমস্যা থেকে মুক্ত থাকা যাবে।

স্পার্ক প্লাগ কি। কিভাবে কাজ করে

স্পার্ক প্লাগ একটি ইগনিশন সিস্টেম থেকে বৈদ্যুতিক প্রবাহ সরবরাহ করার জন্য একটি স্পার্ক-ইগনিশন ইঞ্জিনের জ্বলন চেম্বারে একটি বৈদ্যুতিক স্পার্ক দ্বারা সংকুচিত জ্বালানী / বায়ু মিশ্রণ কে জ্বালিয়ে দেওয়ার জন্য ইঞ্জিনের মধ্যে জ্বলন চাপ ধারণকারী একটি যন্ত্র।

কিভাবে কাজ করে

স্পার্ক প্লাগে একটি মেটাল থ্রেডেড শেল রয়েছে, যা বৈদ্যুতিকভাবে একটি কেন্দ্রীয় ইলেক্ট্র্রোড থাকে চীনামাটির ইনসুলুলেটার বিচ্ছিন্ন। এই কেন্দ্রিয় ইলেকট্রোড মধ্যে একটি কালো কার্বোনের মতো রেজিস্টোর থাকে যার মধ্যে আবার তারের কুণ্ডলী আছে যা নিদ্রিস্ট রেজিস্ট্যান্স দিয়ে তৈরি । এই রেজিস্ট্যান্স কম বা বেশি হইলে স্পার্ক প্লাগ বাতিল বলে গন্য হয়। সেন্ট্রাল ইলেক্ট্র্রোডকে সাইড ইলেক্ট্রোড ভোল্টেজ এর মাধ্যমে স্পার্ক ঘটিয়ে কম্বাশন চেম্বারে ফুয়েল কে প্রজ্বলন ঘটিয়ে কার্য সম্পাদন করে । এটা ইগনিশন কয়েল এর ভোল্টেজ এ কাজ করে।

যে জিনিসগুলো লাগবে?

স্পার্ক প্লাগ পরিস্কার করতে খুবই সামান্য কিছু জিনিস লাগবে। যেমন-

১. স্পার্ক প্লাগ সকেট রেঞ্চ (মোটরসাইকেলের টুলবক্সে দেয়া থাকে)

২. ধাতব তারের ব্রাশ

৩. শিরিষ কাগজ

৪. পরিস্কার কাপড়

৫. সামান্য ফুয়েল(পেট্রল/অকটেন)

৬. এয়ার ব্লোয়ার(যদি থাকে)

যেভাবে পরিস্কার করবেন

০১. হাত দিয়ে একটু মুচড়িয়ে সাবধানে স্পার্ক প্লাগের উপরে লাগানো ক্যাপ খুলে নিন

০২. টুল বক্সে থাকা প্লাগ সকেট রেঞ্চ দিয়ে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়ে প্লাগ টিকে আলগা করে নিন। এর পরে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে প্লাগটি বের করে নিন।

০৩. আঙ্গুল দিয়ে ঘুরিয়ে প্লাগটি বের করে নিন।

০৪. ব্যবহৃত/ময়লা প্লাগটি দেখতে এই ছবির মতো

০৫. টুল বক্সে একটা শিরিষ কাগজ রাখবেন। চিত্রে দেখানো পদ্ধতিতে আলতো করে ঘষে ময়লা পরিস্কার করে নিন। প্রয়োজনে ধাতব তারের ব্রাশ দিয়ে ঘষে নিন। দেখবেন স্পার্ক গ্যাপ যেনো ঠিক থাকে। সবশেষে এয়ারব্লোয়ার দিয়ে তুলেফেলা ময়লাগুলো পরিস্কার করে ফেলুন।

০৬. পরিস্কার করা হয়ে গেলে প্লাগ টিকে ঘড়ির কাটার দিকে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে টাইট করে লাগান যতটুকু সম্ভব।

০৭. প্লাগ সকেট রেঞ্চ দিয়ে টাইট করুন। খুব বেশী টাইট করতে যাবেন না। এতে প্লাগে ফাটল ধরতে পারে।

০৮. প্লাগ ক্যাপ আবার লাগিয়ে নেন ভালো ভাবে, এবার স্টার্ট দিন । ইনশাআল্লাহ প্লাগে সমস্যা জনিত কারণে যদি স্টার্ট না নেয় তবে সমস্যার সমাধান হবে।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

Liqui Moly ব্যবহারের সঠিক নিয়ম: কোন পণ্য কখন ব্যবহার করবেন?

জুন 14, 2026

বাংলাদেশে প্রচলিত টপ ১০ বাইকিং মিথ – সত্য জানুন, ভুল ধারণা ভাঙুন

এপ্রিল 30, 2026

কম খরচে দৈনিক বাইক মেইনটেন্যান্স টিপস – নতুন ও পুরাতন বাইকারদের জন্য গাইড

আগস্ট 23, 2025

বাইকের জন্য ফুয়েল এডেটিভ: কি, কেন এবং কখন ব্যবহার করবেন?

এপ্রিল 29, 2025

সাম্প্রতিক লেখা

Hero XPulse 200 4V বাংলাদেশে আসছে: দাম, স্পেসিফিকেশন ও ফিচার

আগস্ট 18, 2026

১৫০ সিসির বেশি বাইক কিনতে TIN ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক | নতুন BRTA নিয়ম ২০২৬

জুলাই 14, 2026

এক বছরে একটি 125cc বাইক মেইনটেইন করতে কত টাকা খরচ হয়? বিস্তারিত হিসাব

জুন 22, 2026