Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি
  • RSS - আর্টিকেল
  • RSS - বাইক

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

বাইকিং নিউজ

১৮০ সিসির নতুন পালসার আনছে বাজাজ

ফেব্রুয়ারি 20, 2021
১৮০ সিসির নতুন পালসার আনছে বাজাজ

২০০১ সাল থেকে রাস্তায় সমান রাজত্ব করে চলছে বাজাজ পালসার। শুরু থেকে এখন পর্যন্ত পালসারেরর জনপ্রিয়তায এখনো ভাঁটা পড়েনি। বছরের পর বছর ধরে পালসারের চাহিদা নতুন উচ্চতা ছুঁয়েছে। পালসারপ্রেমীদের জন্য সুখবর! ১৮০ সিসির সেগমেন্টে নতুন পালসার আনছে বাজাজ।

১২৫, ১৫০, ৮০, ২০০, ২২০ সিসি সেগমেন্টে সমান জনপ্রিয় হয়েছে বাজাজ পালসার। এবার ১৮০ সিসি সেগমেন্টে নতুন মডেল আনছে বাজাজ। যদিও এই সেগমেন্টে তাদের মডেল রয়েছে।

আপনি এটাকে পালসারের নতুন ভার্সন বলতে পারেন। পূর্বের ভার্সন থেকে নতুন ভার্সনের বেশ কিছু পরিবর্তন আসবে বলে ধরনা পাওয়া যাচ্ছে।

নতুন মডেলের নাম পালসার ১৮০ রোডস্টার। নতুন মডেল কবে লঞ্চ হবে, তা নিয়ে অবশ্য এখনও বাজাজের কিছু বলা হয়নি। তবে দারুণ কিছু ফিচার্স নিয়ে আসতে পারে এই মডেল।

পালসার ১৮০ সিসির আগের মডেলের থেকে বাজাজ পালসার ১৮০ রোডস্টারের ডিজাইন অনেকটাই আলাদা হতে পারে। নতুন মডেলে টিন্টেড ভাইজার, ইঞ্জিন কাউল, মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক থাকবে বলে জানা গেছে।

স্লিট সিট ও পিলিয়ন গ্র্যাব রেল থাকার সম্ভাবনাও রয়েছে। সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল-এর সঙ্গে ডিআরএলএস থাকবে। তবে এলইডি হেডল্যাম্প থাকার সম্ভাবনা কম। হ্যালোজেন হেডল্যাম্প থাকতে পারে।

নতুন পালসারে বিএস৬ মানের ১৭৮.৬ সিসির ইঞ্জিন থাকবে। এটি এয়ার কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন হবে।

পালসার ১২৫ বা পালসার ১৫০ মডেলের মতোই ডিজাইন হতে পারে পালসার ১৮০ রোডস্টারের। নতুন মডেলের দাম ভারতে লাখ খানেকের চেয়ে কিছু বেশি হবে।

বাজাজ এই মডেলের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখতে চাইছে। মূলত সুজুকি জিক্সার ২.০ এর সঙ্গে টেক্কা দিবে নতুন পালসার।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

Hero XPulse 200 4V বাংলাদেশে আসছে: দাম, স্পেসিফিকেশন ও ফিচার

আগস্ট 18, 2026

১৫০ সিসির বেশি বাইক কিনতে TIN ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক | নতুন BRTA নিয়ম ২০২৬

জুলাই 14, 2026

বাংলাদেশে মোটরসাইকেল বাজার কমার কারণ ২০২৬

এপ্রিল 27, 2026

বাংলাদেশে Hero MotoCorp এর নতুন গ্ল্যামার এক্স ১২৫ ও জুম ১২৫ লঞ্চ – দাম, ফিচার ও বিস্তারিত

ফেব্রুয়ারি 23, 2026

সাম্প্রতিক লেখা

Hero XPulse 200 4V বাংলাদেশে আসছে: দাম, স্পেসিফিকেশন ও ফিচার

আগস্ট 18, 2026

১৫০ সিসির বেশি বাইক কিনতে TIN ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক | নতুন BRTA নিয়ম ২০২৬

জুলাই 14, 2026

এক বছরে একটি 125cc বাইক মেইনটেইন করতে কত টাকা খরচ হয়? বিস্তারিত হিসাব

জুন 22, 2026