Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি
  • RSS - আর্টিকেল
  • RSS - বাইক

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

ফিচারডসাধারন জ্ঞান

কখন বাইকের ইঞ্জিন বদলানো উচিত

অক্টোবর 25, 2023
কখন বাইকের ইঞ্জিন বদলানো উচিত

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন ঠিক সময় অন্তর বাইকের ইঞ্জিন অয়েল যেন পরিবর্তন করা হয়। কিন্তু কথা হল অনেকেই জানেন না কখন বাইকের ইঞ্জিন বদলানো উচিত?

যেকোনো মোটরবাইকের হৃদপিণ্ড তার ইঞ্জিন। আর সেটাই যদি সময় মতো খেয়াল না রাখা হয় তাহলে ভবিষ্যতে বড়সড় বিপদের মুখে পড়তে পারেন আপনি। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন ঠিক সময় অন্তর বাইকের ইঞ্জিন অয়েল যেন পরিবর্তন করা হয়। কিন্তু কথা হল অনেকেই জানেন না কখন বাইকের ইঞ্জিন বদলানো উচিত?

জয়েন করুন ৫০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার

এ নিয়ে ভিন্ন ধারণা রয়েছে বাজারে, সাধারণত ২০০০ কিমির পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে এই সীমারেখা ছাড়াও বেশ কিছু লক্ষণ রয়েছে যেখান থেকে বুঝতে পারবেন ইঞ্জিন অয়েল ঠিক কখন পরিবর্তন করা উচিত।

মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল সম্পর্কে এই ৪ বিষয় জেনে রাখুন।

ইঞ্জিনের আওয়াজ

যদি মোটরবাইকের ইঞ্জিনের আওয়াজ অস্বাভাবিক হয় তাহলে বুঝবেন ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। আসলে ইঞ্জিনের ভিতরে থাকা যন্ত্রপাতিগুলো যখন কম লুব্রিকেট থাকে তখন স্বাভাবিকের থেকে বেশি আওয়াজ তৈরি করে। তাই এই সময় ইঞ্জিন লুব্রিকেট করা অর্থাৎ ইঞ্জিন অয়েল পরিবর্তন করা জরুরি।

অয়েলের রঙ কালো হয়ে যাওয়া

ইঞ্জিন অয়েল পরীক্ষা করার সময় মোটরসাইকেলে ডিপস্টিক দেওয়া হয়। বাইকের ইঞ্জিন যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ডিপস্টিক দিয়ে ইঞ্জিন অয়েল যাচাই করুন। যদি দেখেন ইঞ্জিন অয়েলের রঙ কালো হয়ে যায় তাহলে বুঝবেন এতে ময়লা এবং ধুলা-বালি জমেছে। এক্ষেত্রে ইঞ্জিন অয়েল পরিবর্তন করা দরকার।

ইঞ্জিন অয়েল যাচাই

আপনি প্রয়োজনে ইঞ্জিন অয়েল লেভেল অথবা ডিপস্টিক অয়েল লেভেল যাচাই করতে পারেন। তবে খেয়াল রাখবেন একটি মোটামুটি লেভেল থেকে কমে যেন না যায়। যদি দেখেন লেভেল কম তাহলে ইঞ্জিন অয়েল বদলে নেওয়া উচিত।

ওয়ার্নিং লাইট

বর্তমানে যে সব মডার্ন মোটরসাইকেল বিক্রি হয় সেগুলোতে এক ধরনের সেন্সর থাকে যা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে থাকা ওয়ার্নিং লাইটের মাধ্যমে তেলের অবস্থা জানাতে পারে। এই ফিচার যদি আপনার মোটরসাইকেলে থাকে তাহলে বুঝতে পারবেন ঠিক কোন সময় ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত।

আরো পড়তে পারেন

  • ইঞ্জিনভেদে লুব অয়েল-এর তারতম্য কেন হয়

  • পুরানা বাইক নতুন করতে করে ফেলুন এই ৬টি কাজ

ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে কী হয়?

ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে ইঞ্জিন গরম হয়ে যেতে পারে, ভিতরে থাকা যন্ত্রগুলো লুব্রিকেট না হওয়ায় তাদের মধ্যে ঘর্ষণ তৈরি হয়। সর্বোপরি বাইকের পারফরম্যান্স কমে যায়। তাই প্রয়োজন অনুসারে বাইকের ইঞ্জিন অয়েল দ্রুত বদলে নেওয়া উচিত।

ভিডিও অংকের হিসাবে খরচ কম কিসে, মিনারেল নাকি সিনথেটিক ?

ভিডিও খারাপ ফুয়েল নিয়ে চিন্তা নেই আর

ভিডিও ওয়াশের পরেও চকচকে হচ্ছে না, কারণ কি ?

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

Hero XPulse 200 4V বাংলাদেশে আসছে: দাম, স্পেসিফিকেশন ও ফিচার

আগস্ট 18, 2026

১৫০ সিসির বেশি বাইক কিনতে TIN ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক | নতুন BRTA নিয়ম ২০২৬

জুলাই 14, 2026

এক বছরে একটি 125cc বাইক মেইনটেইন করতে কত টাকা খরচ হয়? বিস্তারিত হিসাব

জুন 22, 2026

৫টি সাধারণ ভুল যা আপনার মোটরসাইকেলের ইঞ্জিনের আয়ু কমিয়ে দেয়

জুন 20, 2026

সাম্প্রতিক লেখা

Hero XPulse 200 4V বাংলাদেশে আসছে: দাম, স্পেসিফিকেশন ও ফিচার

আগস্ট 18, 2026

১৫০ সিসির বেশি বাইক কিনতে TIN ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক | নতুন BRTA নিয়ম ২০২৬

জুলাই 14, 2026

এক বছরে একটি 125cc বাইক মেইনটেইন করতে কত টাকা খরচ হয়? বিস্তারিত হিসাব

জুন 22, 2026