Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

বাইকিং নিউজ

2021 TVS Apache RTR 160R 4V

অক্টোবর 11, 2021
2021 TVS Apache RTR 160R 4V

কিছুটা অপ্রত্যাশিতভাবে ৮ই অক্টোবর ২০২১ লঞ্চ হল যুব সম্প্রদায়ের অন্যতম পছন্দের মোটরবাইক 2021 TVS Apache RTR 160 4V। তিনটি ভ্যারিয়েন্টের সাথে আসা বাইকটির মূল আকর্ষণ হল, এতে রয়েছে তিনটি আলাদা রাইডিং মোড, যা এর স্ট্যান্ডার্ড এবং স্পেশাল উভয় এডিশনেই উপলব্ধ। নয়া ভার্সনের 2021 TVS Apache RTR 160 4V-এর বহিরাঙ্গে চমকদার ডিজাইন চোখ এড়াবে না।

  • বাজেটের মধ্যে সেফটি গার্ড
  • 5 Action cameras within budget

2021 TVS Apache RTR 160 4V এর ফিচার

টিভিএস স্মার্টকানেক্ট (SmartXonnect) ফিচারের সাথে লঞ্চ হয়েছে ২০২১ টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি। যার সাহায্যে চালক তার বাইকের সাথে ব্লুটুথের মাধ্যমে পেয়ারিং করতে পারবেন নিজের স্মার্টফোনটিকে। এর ফলে নেভিগেশন অ্যাসিস্ট, কলার আইডি, এসএমএস নোটিফিকেশন, লাস্ট পার্কড লোকেশন সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য অতি সহজেই জানা যাবে। এছাড়াও এলইডি হেড ল্যাম্পটির সাথে এলইডি ডেটাইম রানিং লাইটটি যুক্ত রয়েছে। গিয়ার শিফটার ইন্ডিকেটর, রেডিয়্যাল রিয়ার টায়ারের মত আরও অত্যাধুনিক ফিচার থাকছে এতে।

  • পুরাতন বাইক কিনবেন, কি কি চেক করবেন, ভিডিও সহ
  • 5 Motorcycle Maintenance Tasks You Can Do Yourself

2021 TVS Apache RTR 160 4V স্পেশাল এডিশনের ফিচার

স্পেশাল এডিশনের ২০২১ টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি বাইকটির বহিরাঙ্গে রয়েছে চমকদার কালার থিম। ম্যাট ব্ল্যাক কালার থিম ও রেড অ্যালয় হুইল বিকল্পের সাথে এটি এসেছে। এছাড়াও নতুন সিট প্যাটার্ন, নয়া হেড ল্যাম্প ডিজাইন, অ্যাডজাস্টেবল ক্লাচ এবং ব্রেক লিভার সহ একাধিক আকর্ষণীয় ফিচারের সাথে লঞ্চ হয়েছে বাইকটি। এর তিনটি আলাদা রাইডিং মোড হল – আরবান, স্পোর্ট এবং রেইন।

  • 5 mobile tips for motorcycle rider
  • Misuse of a GoPro action camera

2021 TVS Apache RTR 160 4V এর রঙ

২০২১ টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি বাইকটি তিনটে রংয়ের বিকল্পে এসেছে। যেগুলি হল রেসিং রেড, মেটালিক ব্লু এবং নাইট ব্ল্যাক।

  • বাইকের চাকা একদিকে টানে কেন ?
  • Motorcycle Mileage problem

2021 TVS Apache RTR 160 4V এর ইঞ্জিন

নতুন ভার্সনের স্পোর্টস বাইকটির ইঞ্জিন সেরকম কোনো পরিবর্তন করা হয়নি বললেই চলে। আগের মতই এটিতে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ফুয়েল ইঞ্জেক্টটেড ১৫৯.৭ সিসি ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৯২৫০ আরপিএম গতিবেগে ১৭.৬৩ পিএস শক্তি এবং ৭২৫০ আরপিএম গতিবেগে সর্বাধিক ১৪.৭৩ এনএম টর্ক পাওয়া যাবে।

প্রসঙ্গত, 2021 TVS Apache RTR 160 4V এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে Suzuki Gixxer, Yamaha FZ-S V3, Pulsar NS160, and the Hero Xtreme 160R। স্পোর্টি বাইক সেগমেন্টের বাইকগুলির মধ্যে টিভিএস-এর এই মডেলটি ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পেয়েছে। তাই পুজোর মরসুমে নতুন রুপে মোটরবাইকটির আত্মপ্রকাশের পর এর জনপ্রিয়তা আরো বাড়বে বলেই আশাবাদী TVS।

কবে নাগাদ বাংলাদেশে আসবে তা এখনো জানা যায়নি।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

বাংলাদেশে Hero MotoCorp এর নতুন গ্ল্যামার এক্স ১২৫ ও জুম ১২৫ লঞ্চ – দাম, ফিচার ও বিস্তারিত

ফেব্রুয়ারি 23, 2026

২০২৬ সালে বাংলাদেশের বাইক মার্কেট: কী বদলাচ্ছে?

জানুয়ারি 06, 2026

Champion of the Curves Season–2 সফলভাবে সম্পন্ন: শুধু রেসিং নয়, ছিল বাইকারদের মিলনমেলা

ডিসেম্বর 18, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

সাম্প্রতিক লেখা

বাংলাদেশে Hero MotoCorp এর নতুন গ্ল্যামার এক্স ১২৫ ও জুম ১২৫ লঞ্চ – দাম, ফিচার ও বিস্তারিত

ফেব্রুয়ারি 23, 2026

110–150 সিসি ও 250 সিসি মোটরসাইকেলের মেইনটেন্যান্স খরচ কি একই?

ফেব্রুয়ারি 15, 2026

মোটরসাইকেল কি বাস ও রাইড শেয়ারিংয়ের চেয়ে সস্তা? ২০২৬ সালের বাংলাদেশি বাস্তব খরচ বিশ্লেষণ

ফেব্রুয়ারি 10, 2026