Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

সাধারন জ্ঞান

Which is the best bike in the world?

জুন 03, 2022
Which is the best bike in the world?

পৃথিবীতে সবচেয়ে বেশি সেল হওয়া বাইক টা হলো Honda Super Cub. কিন্ত তাই বলে আস্ত হোন্ডা ব্রান্ডটাই বিশ্বসেরা এটা দাবী করা যাচ্ছেনা কারন,

সবচেয়ে সেরা এবং বেশি নির্ভরযোগ্য বাইকের খেতাব পেতে গেলে অনেক ধরনের Criteria ফুলফিল করতে হয় যেটা একক ভাবে বেশিদিন ধরে রাখা কোনো নির্দিষ্ট ব্রান্ডের পক্ষে সম্ভব হয়নি৷

তাই এখনো পর্যন্ত World’s Best Bike বলতে কিছুই নেই, একেকজন একেক দিক দিয়ে ভালো।

তবে লিডিং পজিশনে জাপানিজ ব্রান্ডগুলোই এগিয়ে থাকতে দেখে এসেছি, যেমন Honda, Yamaha, Suzuki, Kawasaki ইত্যাদি।

তবে আমাদের দেশের হোন্ডা ফ্যানরা মটোজিপিতে হোন্ডার সাকসেস এবং ছোটবেলা থেকে মুরুব্বিদের থেকে HONDA CDI এর সুনাম শুনে শুনে Honda Is Honda এই ট্যাগলাইন টা মুখস্থ করে ফেলেছে। অবস্থা এমন জায়গায় গেছে যে এখন মোটরসাইকেল মানেই হোন্ডা আর ইঞ্জিন অয়েল মানেই মবিল, এটাকে বলে ব্রান্ড মার্কেটিং।

তবে যদি আমাদের দেশের ৯০ দশকের Honda H100S CDI এবং Yamaha RXS 115 এর যুগের কথা বলেন তাহলে বলা যায় এই দুটি মডেল এই দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো এবং এই দুটো মডেল আসলেই লিজেন্ডারি।

৮০র দশকে কাওয়াসাকি, হোন্ডা, সুজুকি, ইয়ামাহা কেউই কাউকে ছাড় দেয়নি, এখনো দেয়না।

৮০ দশকের হাইয়ার সিসি বাইক গুলোর স্পেক টু পার্ফর্মেন্স রেশিও নিয়ে স্টাডি করলে দেখবেন সেই যুগে যেসব টেকনোলজি ইউজ করা হয়েছিলো তা আজও বিস্ময়ের জন্ম দেয়।

তবে একক আধিপত্য বিস্তার করা সম্ভব হয়নি কোনো ব্রান্ডের পক্ষেই, হলেও সেটা খুব অল্প সময়ের জন্য । স্পেসিফিক কিছু দেশে স্পেসিফিক কিছু মডেল অনেক জনপ্রিয়তা পাবে এটা স্বাভাবিক ঘটনা।

প্রোডাকশন মোটরসাইকেলগুলোর স্পেক টু পার্ফমেন্স রেশিও এবং ফিচার টু প্রাইস রেশিও অনুযায়ী এফোর্ডেবিলিটির ব্যাপারও আছে।

আবার টপ সেলার হলেই সেই ব্রান্ড সেরা এটাও ভুল ধারনা। যেমন টয়োটা সারাবিশ্বে নাম্বার ওয়ান টপ সেলার অন্যদিকে রোলস রয়েস সারা বছরে হাতে গোনা কয়েকটা গাড়ি বানায়।

এবার বলেন কে সেরা?

আসলে সায়েন্স এবং টেকনোলজিতে শেষ কথা বলে কিছু নেই, মোটরসাইকেলে নতুন ফিচার, নতুন ইনভেনশন, নতুন টেকনোলজির ব্যাবহার প্রতিনিয়ত বাড়ছে, আগে যেসব ফিচার হাইসিসি বাইক ছাড়া কল্পনা করা যেতো না এখন একটা ১৫০ সিসি বাইকেও সেসব ফিচার পাওয়া যাচ্ছে।

মোটরসাইকেল হয়ে উঠছে আরো আধুনিক, আরো নিরাপদ এবং আরো ফিউচারিস্টিক।

আপনার প্রিয় মোটরসাইকেল ব্রান্ড কোনটা এবং কেন তা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

110–150 সিসি ও 250 সিসি মোটরসাইকেলের মেইনটেন্যান্স খরচ কি একই?

ফেব্রুয়ারি 15, 2026

মোটরসাইকেল কি বাস ও রাইড শেয়ারিংয়ের চেয়ে সস্তা? ২০২৬ সালের বাংলাদেশি বাস্তব খরচ বিশ্লেষণ

ফেব্রুয়ারি 10, 2026

ইভি বাইক কিনবেন? চার্জিং, রেঞ্জ, দাম ও সব প্রশ্নের উত্তর

ফেব্রুয়ারি 05, 2026

ঢাকার সিটি রাইডের জন্য সেরা ৫টি কমিউটার বাইক ২০২৪ | দাম, মাইলেজ, সুবিধা-অসুবিধা

ফেব্রুয়ারি 04, 2026

সাম্প্রতিক লেখা

বাংলাদেশে Hero MotoCorp এর নতুন গ্ল্যামার এক্স ১২৫ ও জুম ১২৫ লঞ্চ – দাম, ফিচার ও বিস্তারিত

ফেব্রুয়ারি 23, 2026

110–150 সিসি ও 250 সিসি মোটরসাইকেলের মেইনটেন্যান্স খরচ কি একই?

ফেব্রুয়ারি 15, 2026

মোটরসাইকেল কি বাস ও রাইড শেয়ারিংয়ের চেয়ে সস্তা? ২০২৬ সালের বাংলাদেশি বাস্তব খরচ বিশ্লেষণ

ফেব্রুয়ারি 10, 2026