Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি
  • RSS - আর্টিকেল
  • RSS - বাইক

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

ফিচারডসাধারন জ্ঞান

ডিস্ক ব্রেকে ছিদ্র থাকে কেন

নভেম্বর 15, 2023
ডিস্ক ব্রেকে ছিদ্র থাকে কেন

আপনি খেয়াল করলে দেখবেন ডিস্ক ব্রেক বা ডিস্কে (চাকতি) অনেকগুলো ছিদ্র থাকে। কেন ডিস্ক ছিদ্র করা থাকে? চলুন জেনে নেওয়া যাক কেন বাইকের ডিস্ক ব্রেকে এই ধরনের ছিদ্র থাকে।

এখনকার বেশিরভাগ মোটরসাইকেলে ডিস্ক ব্রেক থাকে। চালক ও আরোহীর নিরাপত্তার জন্য বাইকগুলোতে ড্রাম ব্রেকের পরিবর্তে নির্মাতা প্রতিষ্ঠান ডিস্ক ব্রেক ব্যবহার করে।

আপনি খেয়াল করলে দেখবেন ডিস্ক ব্রেক বা ডিস্কে (চাকতি) অনেকগুলো ছিদ্র থাকে। কেন ডিস্ক ছিদ্র করা থাকে? চলুন জেনে নেওয়া যাক কেন বাইকের ডিস্ক ব্রেকে এই ধরনের ছিদ্র থাকে।

জয়েন করুন ৬০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার

শুধু বাইকের ডিস্ক ব্রেকেই নয়, ছিদ্র থাকে গাড়ির ডিস্ক ব্রেকেও। চাকায় লাগানো ডিস্ক ব্রেকের সাহায্যে একটি গাড়ি বা বাইক থামানো হয়ে থাকে। এই ডিস্ক ব্রেকের ক্ষেত্রে মূলত ব্রেক প্যাডগুলোই কাজ করে। একটি দ্রুত গতিতে থাকা গাড়িতে যখনই আপনি ব্রেক কষবেন, এই ডিস্ক ব্রেক ও ব্রেক প্যাডের মধ্যে প্রচন্ড ঘর্ষণের ফলে আপনার গাড়ি বা বাইকটি দাড়িয়ে যায়। তবে, বারবার, ব্রেক করলে এই ঘর্ষণের কারণেই ব্রেক প্লেটগুলো খুবই গরম হয়ে যায়। ফলে সেটি ভেঙে যেতে পারে। এর ফলে, গুরুত্বপূর্ণ সময়ে যদি ব্রেক না ধরে তাহলে বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন বাইক আরোহী।

আরো পড়তে পারেন

  • ইঞ্জিনভেদে লুব অয়েল-এর তারতম্য কেন হয়

  • পুরানা বাইক নতুন করতে করে ফেলুন এই ৬টি কাজ

ব্রেকের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে

এখানেই কাজে আসে ডিস্ক প্লেটের থাকা এই ছিদ্রগুলো। ঘর্ষণের ফলে যে তাপ উৎপাদন হয়, এই ছিদ্রগুলো সেই তাপকে বের হতে সাহায্য করে। ফলে, ডিস্ক ব্রেকটির তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকে ও সেটি কোনও ভাবেই ভাঙে না।

বাইকের ব্যালেন্স

বাইক আরোহীদের বাইক ব্যালেন্স করতেও সাহায্য করে এই ডিস্ক ব্রেকে থাকা ছিদ্রুগুলো। বর্ষাকালে বা খারাপ রাস্তায় অনেক সময়ই বাইকের চাকা বা ব্রেক প্যাডে পানি লেগে ব্রেক প্যাড ভিজে গেলে অনেক সময়ই ব্রেক ধরতে অসুবিধার মুখে পড়তে হয় বাইক আরোহীদের। তবে এই ছিদ্রগুলো থাকার ফলে এই ছিদ্রের মধ্যে এই পানি বাঁ আদ্রতা ঢুকে পড়ে ও শুকিয়ে যায়। ফলে ব্রেক করার ক্ষেত্রে কোনও অসুবিধের মুখে পড়তে হয়না আরোহীদের।

সৌন্দর্য

তবে নিরাপত্তা প্রদান করার পাশাপাশি আরও একটি কাজ করে এই ডিস্ক ব্রেকে থাকা ছিদ্রগুলো। ডিস্ক ব্রেকে থাকা ছিদ্রগুলোর জন্য বাইকটিকে দেখতে আরও সুন্দর লাগে। এছাড়াও, ড্রাম ব্রেক যুক্ত বাইকের থেকে ডিস্ক ব্রেক যুক্ত বাইকগুলো দেখতে আরও অনেক সুন্দর।

ভিডিও অংকের হিসাবে খরচ কম কিসে, মিনারেল নাকি সিনথেটিক ?

ভিডিও খারাপ ফুয়েল নিয়ে চিন্তা নেই আর

ভিডিও ওয়াশের পরেও চকচকে হচ্ছে না, কারণ কি ?

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

Hero XPulse 200 4V বাংলাদেশে আসছে: দাম, স্পেসিফিকেশন ও ফিচার

আগস্ট 18, 2026

১৫০ সিসির বেশি বাইক কিনতে TIN ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক | নতুন BRTA নিয়ম ২০২৬

জুলাই 14, 2026

এক বছরে একটি 125cc বাইক মেইনটেইন করতে কত টাকা খরচ হয়? বিস্তারিত হিসাব

জুন 22, 2026

৫টি সাধারণ ভুল যা আপনার মোটরসাইকেলের ইঞ্জিনের আয়ু কমিয়ে দেয়

জুন 20, 2026

সাম্প্রতিক লেখা

Hero XPulse 200 4V বাংলাদেশে আসছে: দাম, স্পেসিফিকেশন ও ফিচার

আগস্ট 18, 2026

১৫০ সিসির বেশি বাইক কিনতে TIN ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক | নতুন BRTA নিয়ম ২০২৬

জুলাই 14, 2026

এক বছরে একটি 125cc বাইক মেইনটেইন করতে কত টাকা খরচ হয়? বিস্তারিত হিসাব

জুন 22, 2026