Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি
  • RSS - আর্টিকেল
  • RSS - বাইক

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

ফিচারডসাধারন জ্ঞান

কম বাজেটে কিভাবে ট্যুর প্ল্যান করবেন

ডিসেম্বর 26, 2023
কম বাজেটে কিভাবে ট্যুর প্ল্যান করবেন

পকেট ফাঁকা, টাকার দেখা নেই বেশ কতোদিন, কিন্তু কোথাওতো ঘুরতে যাবার কথা ছিলো! তবে কি বসে থাকবেন আর অপেক্ষা করবেন, কবে হাতে টাকা আসবে, কবে আপনি ঘুরতে বের হবেন?

এখন ইকোনমি ট্যুরিজম-এর ও যুগ চলছে। পকেট ফাঁকা, টাকার দেখা নেই বেশ কতোদিন, কিন্তু কোথাওতো ঘুরতে যাবার কথা ছিলো! তবে কি বসে থাকবেন আর অপেক্ষা করবেন, কবে হাতে টাকা আসবে, কবে আপনি ঘুরতে বের হবেন?

অবশ্যই নয়! “অল্প টাকায় ঘোরাঘুরি হয় না”- এমন কথা যে ভুল, তা নিজে যাচাই করে দেখে নিন একবার। পকেটের দুর্দিনেও দারুণ সব ট্যুর দেয়া সম্ভব আপনার পক্ষে। ইকোনমি ট্যুর প্ল্যানিং করতে বুদ্ধি খাটান একটু, তাতেই হবে! কিভাবে কম খরচে ঘুরে ঘুরে বেড়াবেন তাই দেখে নিন তবে!

জয়েন করুন ৬০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার

১) রাতে থাকতে হবে এমন প্লেস বাদ দিন

দূরে কোথাও যাবেন মানেই রাতে থাকার ব্যাপার আসবে। হোটেল বা আর যেখানেই থাকুন, নিজের কারো বাসা না হলে থাকার খরচ তো লাগবেই। বুদ্ধি করে চললে বাঁচিয়ে নিতে পারেন সেটা। কেমন করে? রাতটা যদি যাত্রাপথেই কাটিয়ে দেয়া যায়, তবে কেমন হয় ভাবুন?

ধরুন কোথাও একদিনে ঘুরবেন, তেমন একটা ট্রিপ হবে। সেক্ষেত্রে ভোর রাত্রে যাবেন, দিনটা থাকবে ঘুরে বেড়ানোর জন্য আর সন্ধ্যা রাতে আবার বাড়ির জন্য বের হবেন। তাতে থাকার খরচ বেঁচে যাবে সবটা।

আরো পড়তে পারেন

  • কেন বাইকের রিসেল মার্কেট এত গ্রো করেছে

  • অকটেন বুস্টার ক্ষতিকর নাকি ভালো

২) খরচ ভাগ করে নিন

যাতায়াতের খরচটা যতো বেশি মানুষের মাঝে ভাগ করে নেওয়া যায় ততোই একজনের পক্ষে ভালো। যেহেতু বাইকে যাবে তাই তেলের খরচ, রাস্তার টোলের খরচ, খাবারের খরচ ইত্যাদি বিভিন্ন খরচ আছে। যেহেতু একদিনের ট্যুর তাই ব্যাগ বস্তার ঝামেলা নেই তাই সাথে বন্ধু কিংবা পিলিওন নিয়ে নিন। আর খরচ হবে একদম সুষম, মানে যা খরচ হবে তা দুইজনে ভাগ করে দিবেন।

৩) সঙ্গি নির্বাচন

এমন কাউকে সাথে নিবেন না যে ট্যুরে গিয়েও সো-অফ করবে বা সকল পরস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম না। ট্যুরে গিয়ে যদি সকল বিষয়েই সেরা টা খুজতে জান তবে পয়সা ও সময় দুইটাই নষ্ট হবে।

আরো পড়তে পারেন

  • যে কারনে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে

  • রেডিয়াল এবং বায়াস টায়ারের মধ্যে পার্থক্য

৪) কম খান বেশি ঘুরেন

জায়গা দেখতে যাচ্ছেন, খাবারদাবারে খুব বেশি মন দিতে যাবেন না! খরচ নিয়ে চিন্তা না থাকলে তবে ঠিক আছে, কিন্তু বাজেট স্বল্পতা থাকলে খাবারের খরচটাও সীমিত রাখা চাই। অল্প খরচে ভালো মানের খাবারের দোকান খুঁজে নেবেন সম্ভব হলে ট্যুরের আগেই। ভুরিভোজ থেকে বিরত থাকা লাগবে। যাত্রার একবেলার পাশাপাশি আরো একটা বেলা শুকনো খাবারে ক্ষুধা মিটিয়ে নেয়ার চিন্তা রাখলে ভালো। পকেট ফ্রেন্ডলি ট্যুর হয়ে যাবে আপনার।

৫) কেনাকাটা করতে যাবে না

বাইরে কোথাও যেয়ে দরকারের জিনিসপত্র কেনাকাটার ঝামেলায় যাবেন না। তালিকা করে মিলিয়ে সব দরকারের জিনিস ব্যাগে রাখুন আগেভাগেই। বাসায় থাকা সামগ্রী থেকেই যতোটা সম্ভব সাথে নিন, তাতে নতুন করে কেনার বাড়তি খরচটা হবে না।

যদি পরিকল্পনা থাকে কিছু সুন্দর স্মৃতি তবে কিছু জিনিসে কম বেশি করতে হবে। ট্যুর মানেই এডভেঞ্চার, যদি ট্যুরে গিয়ে একটু কস্টই না করলেন তবে ভিন্নতা থাকলো কিসে ।

আরো পড়তে পারেন

  • মোটরসাইকেল ফুয়েল ট্যাঙ্কের যত্ন, দীর্ঘায়ু এবং কর্মক্ষমতার জন্য প্রয়োজনীয় টিপস

  • ডিস্ক ব্রেকে ছিদ্র থাকে কেন

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

Hero XPulse 200 4V বাংলাদেশে আসছে: দাম, স্পেসিফিকেশন ও ফিচার

আগস্ট 18, 2026

১৫০ সিসির বেশি বাইক কিনতে TIN ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক | নতুন BRTA নিয়ম ২০২৬

জুলাই 14, 2026

এক বছরে একটি 125cc বাইক মেইনটেইন করতে কত টাকা খরচ হয়? বিস্তারিত হিসাব

জুন 22, 2026

৫টি সাধারণ ভুল যা আপনার মোটরসাইকেলের ইঞ্জিনের আয়ু কমিয়ে দেয়

জুন 20, 2026

সাম্প্রতিক লেখা

Hero XPulse 200 4V বাংলাদেশে আসছে: দাম, স্পেসিফিকেশন ও ফিচার

আগস্ট 18, 2026

১৫০ সিসির বেশি বাইক কিনতে TIN ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক | নতুন BRTA নিয়ম ২০২৬

জুলাই 14, 2026

এক বছরে একটি 125cc বাইক মেইনটেইন করতে কত টাকা খরচ হয়? বিস্তারিত হিসাব

জুন 22, 2026