Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি
  • RSS - আর্টিকেল
  • RSS - বাইক

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

ফিচারডসাধারন জ্ঞান

পাহাড়ে রাইডের আগে জেনে নিন

জানুয়ারি 12, 2024
পাহাড়ে রাইডের আগে জেনে নিন

বাইক রাইডের শখ কমবেশি সবার মধ্যেই দেখা যায়। বিশেষ করে হুটহাট কাছে ধারে বাইক ট্যুর দেওয়া বেশ রোমাঞ্চকর ব্যাপার অনেকের কাছে। অনেকেই আবার দূর দুরান্তে ছুটে যান শখের বাইকটিকে সঙ্গী করে। যারা প্রিয় এই সঙ্গীকে নিয়ে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের আগে থেকেই কিছু বিষয় জেনে রাখা জরুরি।

এই দীর্ঘ রাইডে যতটা রোমাঞ্চকর, সেগুলো সম্পূর্ণ করা একটি বড় চ্যালেঞ্জের চেয়ে কম কিছু নয়। মোটরবাইক নিয়ে পাহাড়ে রাইড করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন-

জয়েন করুন ৬০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার

পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করার সময় আপনাকে প্রথমেই বাইকের অবস্থা পরীক্ষা করে নিতে হবে। টায়ারগুলো কেমন অবস্থায় রয়েছে তা সবার আগে দেখে নেওয়া প্রয়োজন। এর পরে ব্রেকিং সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করুন।

হেডলাইট থেকে শুরু করে ইন্ডিকেটর এবং ইঞ্জিন অয়েল, ক্লাচ এবং গিয়ার দেখে নিন। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের যত্ন নিন। যদি সব কিছু নিখুঁত অবস্থায় থাকে তবে এই যাত্রার মাঝখানে আপনার বাইকটি কোথাও আটকে যাওয়ার সম্ভাবনা খুবই কম।

বাইকের টুলকিটে সমস্ত সরঞ্জাম রাখতে পারেন। ফার্স্ট এইড কিট ছাড়াও গাড়ির সব কাগজপত্র সঙ্গে রাখুন। এ ছাড়া সম্ভব হলে বাইকের পেছনে লাগেজ বহনকারী ক্যারিয়ার বা স্যাডেল স্টে নিতে পারেন। পেট্রোলের জন্য একটি জেরি ক্যান ব্যবহার করতে পারেন। সফরে যাওয়ার আগে মোটরবাইকের ব্যাটারি ভালো করে চার্জ দিয়ে নিন।

আরো পড়তে পারেন

  • বাইকে মোটা টায়ার লাগানোর ভালো ও খারাপ দিক

  • বাইক বা গাড়ির ইন্ডিকেটর লাইট সবসময় হলুদ হয় কেন ?

পাহাড়ে বাইক চালানো খুব কঠিন নয়। তবে অসাবধানতা দুর্ঘটনার সম্ভাবনা বেশি। সর্বদা লেনে থাকুন এবং বাইকের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখুন। চড়াইয়ে ওঠার সময় বাইক খুব বেশি গিয়ারে ফেলে না চালানোই ভালো। নামার সময় ভুলেও বাইক নিউট্রাল করবেন না।

যখন পাহাড় থেকে নামবেন, তখন ইঞ্জিন ব্রেকিং ব্যবহার করবেন। আপনাকে রাস্তার বাঁকে বিশেষ মনোযোগ দিতে হবে এবং সাবধানে এগিয়ে যেতে হবে। খুব বেশি সময় একটানা বাইক না চালানোই ভাল। বিশ্রাম নিন। পানি খেতে হবে বেশি করে।

অচেনা ফাঁকা জায়গায় বেশিক্ষণ দাঁড়াবেন না। পথ চিনতে কষ্ট হলে গুগল ম্যাপে দেখে নিন। যদি একান্তই কারও কাছে পথের হদিস জান্তেই হয়, তাহলে দ্রুত কাজ সেরে নিন। কেননা এমন ফাঁকা এবং নির্জন এলাকায় ছিনতাইকারীরা ওত পেতে থাকে।

আরো পড়তে পারেন

  • কেন বাইকের রিসেল মার্কেট এত গ্রো করেছে

  • অকটেন বুস্টার ক্ষতিকর নাকি ভালো

লেখা ক্রেডিট https://www.jagonews24.com/technology/news/726274

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

Hero XPulse 200 4V বাংলাদেশে আসছে: দাম, স্পেসিফিকেশন ও ফিচার

আগস্ট 18, 2026

১৫০ সিসির বেশি বাইক কিনতে TIN ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক | নতুন BRTA নিয়ম ২০২৬

জুলাই 14, 2026

এক বছরে একটি 125cc বাইক মেইনটেইন করতে কত টাকা খরচ হয়? বিস্তারিত হিসাব

জুন 22, 2026

৫টি সাধারণ ভুল যা আপনার মোটরসাইকেলের ইঞ্জিনের আয়ু কমিয়ে দেয়

জুন 20, 2026

সাম্প্রতিক লেখা

Hero XPulse 200 4V বাংলাদেশে আসছে: দাম, স্পেসিফিকেশন ও ফিচার

আগস্ট 18, 2026

১৫০ সিসির বেশি বাইক কিনতে TIN ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক | নতুন BRTA নিয়ম ২০২৬

জুলাই 14, 2026

এক বছরে একটি 125cc বাইক মেইনটেইন করতে কত টাকা খরচ হয়? বিস্তারিত হিসাব

জুন 22, 2026